হামলার ভয়ে কাতার দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২৩ পিএম


হামলার ভয়ে কাতার দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

ইরানের ওপর ইসরায়েলের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সব কর্মীকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি বিমান বাহিনী তেহরানে হামলা চালানোর পর নিরাপত্তার খাতিরে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। 

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ কেবল তাদের কর্মীদেরই নয়, বরং কাতারে অবস্থানরত সাধারণ মার্কিন নাগরিকদের জন্যও বিশেষ সতর্কতা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নাগরিককে সুরক্ষিত স্থানে অবস্থান করার এবং অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission